ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ছাত্রীদের ১ম ধাপের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আফছার জানান, বিগত সময়ে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি ইচ্ছুকদের ভর্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার পরে অনুষ্ঠিত হতো। ২০২০ সালের ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা যেহেতু আমরা বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার আগে নিচ্ছি অনেক অভিভাবক হয়তো এ পরীক্ষার বিষয়ে অবগত হয়নি। সে কারণে আগামী ৫ জানুয়ারী ২য় ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে একজন শিক্ষার্থী দুই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।
১ম ধাপে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৬ষ্ঠ শ্রেণিতে অংশগ্রহণ করেছে ১৮০ জন, ৭ম শ্রেণিতে ১৭ জন ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৫ জন। ২য় ধাপের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীরা আগামী ৫ জানুয়ারী সকাল ১০ টার আগ পর্যন্ত আবেদন ফরম গ্রহণের সুযোগ রয়েছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।









