বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন অন্তর্ভুক্তিকৃত ৮৯ জনের নামসহ নতুন কমিটির তালিকা ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ঘোষিত কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছে নুরুল ইমরান মজুমদার মিশু। কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিশু ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের কৃতি সন্তান এবং ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদারের কনিষ্ঠ পুত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর ইতোপূর্বে ঘোষিত ৩০২ সদস্যের কমিটি বর্ধিত করে দলীয় লেটার প্যাডে কমিটিতে বিভিন্ন পদে আরও ৮৯ জনের নাম অন্তর্ভুক্ত করে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বর্ধিত সদস্যদের নাম অনুমোদন দেয়া হয়।
Please follow and like us:









