, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ছাত্রনেতা মেহরাব শেখের জামিনে মুক্তি, লায়ন ডক্টর ফরিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা




ছাত্রনেতা মেহরাব শেখের জামিনে মুক্তি, লায়ন ডক্টর ফরিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৪, ২১:৫০ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহরাব শেখ জামিনে মুক্তি লাভ করেছে। দীর্ঘ ২৮ দিন কারাবাসের পর উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে রবিবার সন্ধ্যায় বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি লাভ করে। কারাগার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এর আগে গত পহেলা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডামি নির্বাচন বর্জনের লক্ষ্যে লিফলেট বিতরণকালে উপজেলার গৌরম্ভা বাজার থেকে তাকে আটক করে পরের দিন একটি নাশকতা মামলায় আটক দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। এদিন আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান জোয়ারদার বলেন, রামপাল মোংলার গণমানুষের নেতা বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের অব্যাহত প্রচেষ্টায় মহামান্য হাইকোর্ট থেকে মেহরাবের জামিন হয়েছে। শুধু মেহরাব নয় রামপাল মোংলার হাজার হাজার নেতাকর্মীর জামিনের ব্যাবস্থা করে আসছেন তিনি। সময়ে দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে রয়েছেন। আর সে কারণে এ অঞ্চলের নেতাকর্মীরা সংগবদ্ধ। আমরা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET