রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের জননী লোকাল বাস কোন নিয়মনীতিকে তোয়াক্কা না করে দীর্ঘদিন থেকে বেপরোয়া গতিতে চলাচলের ফলে এ সড়কে দূর্ঘটনা ঘটছে অহরহ৷ আজ বেলা ১১টায় বালুয়া চৌহমুনী বাজার সংলগ্ন নোয়াবাড়ি সামনে একটি জননীবাস সড়ক দূর্ঘটনা ঘটনায়৷ এ সময় প্রায় ৫ জন যাত্রী মারাতœক আহত হয়েছে৷ স্থানীয় জানান,এ নিয়ে চলতি বছর জননী পরিবহনের বাস চালকদের বেপরোয়া গতিতে চালানোর কারনে তিনটি বাস দূর্ঘটনার স্বীকার ও বহুলোক আহত এবং নিহত হয়েছে৷ তারা জননী বাসের চালকদের এভাবে বেপরোয়া গতিতে গাড়ী চালানো ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রশাসনের ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান৷
জানান যায়, রামগঞ্জ- মাইজদী – চৌহমুনী রুটে চলাচলকারী জননী পরিবহন রামগঞ্জ আসার পথে কচুয়া বাজার থেকে রামগঞ্জ পর্যন্ত সময় ও জরিমানা চিন্তা করে চালকরা বেপরোয়া গতিতে গাড়ী চালান৷ ফলে প্রতি বছর এখানে প্রায় ৫/৭ দূর্ঘটনা ঘটে৷ এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কোন তদারকি না থাকায় চালকরা কোন আইনকে তোয়াক্কা না করে দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে৷ এ দিকে মানুষ আহত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ হারিয়ে ধুকেধুকে মরছে৷ অনেকে নিহত হচ্ছে৷ আর নিহত পরিবার প্রিয় মানুষটি হারিয়ে মানসিক কষ্টসহ মানবেতর জীবন যাপন করছে৷









