, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জিলু নিহতের প্রতিবাদে, হরতালের সমর্থনে মিছিল করেছে গোলাপগঞ্জ বিএনপি, ছাত্রদল ও যুবদল




জিলু নিহতের প্রতিবাদে, হরতালের সমর্থনে মিছিল করেছে গোলাপগঞ্জ বিএনপি, ছাত্রদল ও যুবদল

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৩, ২১:১৭ | 953 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু নিহতের ঘটনায় ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং পিকেটিং করেছে গোলাপগঞ্জ পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলটি বুধবার সকাল ১০ টায় গোলাপঞ্জের পৌর শহরের কদমতলী থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সিলেট জেলা বিএনপির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমেদ রিপনের সঞ্চালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সহ বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন  চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, জেলা যুবদল নেতা লায়েছ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম  আহবায়ক নিজামুল কাদির লিপন, আবদুল কাদির, লুতফুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল আজিজ  মুননা, কামাল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাজ উদ্দিন তাজ, উপজেলা সেচছা সেবক দলের সদস্য সচিব আবেদ আহমদ, যুবদল নেতা জুবের আহমদ, মাজেদ আহমদ,লায়েক আহমদ, ফয়ছল আহমদ, শরিফ আহমদ, পাপলু আহমদ, জেলা ছাত্রদল নেতা আব্দুস ছামাদ, মিজানুর রহমান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET