, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন-কায়সার আহমেদ লিটন




জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন-কায়সার আহমেদ লিটন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৪, ১১:০৯ | 970 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন অ‌্যাডভোকেট কায়সার আহমেদ লিটন। এর আ‌গে তিনি পরপর দুইবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন ক‌রেন। ২০২৪-২৫ অর্থবছরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি পদে অ‌্যাডভোকেট কায়সার আহমেদ লিটন ২৪২ ভোট পে‌য়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে অ্যাডভোকেট শাকিল মোহাম্মাদ শরিফুর হায়দার রফিক সরকার ১৩৪ ভোট পান। অ‌্যাডভোকেট কায়সার আহমেদ লিটন ১০৮ ভোট বেশী পে‌য়ে বিজয় লাভ ক‌রেন।

এডভোকেট কায়সার আহ‌মেদ লিটন পৌর শহরের চর-রায়পুর গ্রামের সম্ভ্রান্ত জমিদার বংশের সন্তান, তিনি ছেলেবেলা থেকেই সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্র রাজনীতি করেছেন, বর্তমা‌নে তি‌নি বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক
হিসেবে দায়িত্ব পালন কর‌ছেন। এর আগে তিনি দলটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও ১৯৯৬ সালে
বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
পরে ২০০১ সালে জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তি‌নি সিরাজগঞ্জ ২ নারী ও শিশু ট্রাইবুনালের পিপি।

এডভোকেট কায়সার আহ‌মেদ লিটন বলেন, আমার আইনজীবীদের ভালোবাসায় আমি সিক্ত আমাকে বরং বার নির্বাচিত করায়। আমি যেন আমার সহকর্মীদের সার্বক্ষণিক পাশে থেকে সকল সমস্যা মোকাবেলা কর‌তে পা‌রি এই কামনা ক‌রি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET