মোঃ অালী হাসান:জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিদা প্রদানের এক দফা দাবিতে পূর্ণ কর্ম
বিরতি ও পালন করছে জয়পুরহাট পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী
অ্যাসোসিয়েশনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য পৌরসভার মতো জয়পুরহাট পৌর ভবনের সামনে সোমবার সকাল ৬ টা থেকে মঙ্গলবার
সন্ধা ৬টা পযন্ত নিজ নিজ দপ্তরের কাজকর্ম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ সময় অবিলম্বে এক দফা দাবি বাস্তবায়নে সরকারের
প্রতি উদাত্ত আহবান জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পৌর কর্মকর্তা কর্মচারি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল ইসলাম, জয়পুরহাট পৌরসভার ইউনিটের
সাধারণ সম্পাদক আব্দুল করিম।









