, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • জয়পুরহাট-১ আসনে ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান




জয়পুরহাট-১ আসনে ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৮, ২২:০৩ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত) আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান। তিনি ইতিপূর্বে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর সভার  মেয়রের দায়িত্ব পালন করেন। ধানের শীষ প্রতীক পাওয়ার খবরে নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে ভিড় জমায়।
কৌশলগত কারণে প্রাথমিক ভাবে এই আসনে বিএনপি থেকে তিনজনকে মনোনিত করা হয়েছিল। তারা হলেন,জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমান,জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল ও বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য ফয়সল আলিম।
এই আসন সংখ্যা লঘু সম্প্রদায়ের ভোট একটি বড় ফ্যাক্টর হলেও ধানের শীষের ঘাঁটি হিসাবে পরিচিত। প্রার্থীর চেয়ে ধানের শীষ প্রতীককেই প্রাধান্য দেন ভোটাররা। পূর্বের নির্বাচনী ইতিহাস সেটিই বলে দেয়।
১৯৯১ সালে তরুণ ও নবীন প্রার্থী গোলাম রাব্বানী ধানের শীষ প্রতীক পেয়ে বিজয়ী হন। তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর  হেভিওয়েট প্রার্থী আব্বাস আলী খাঁন (দাঁড়ি পাল্লা) ও জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান নেতা আব্বাছ আলী মন্ডল (নৌকা)।
এছাড়া ১৯৯৬ ও ২০০১ সালে আব্দুল আলীম এবং ২০০৮ সালে মোজাহার আলী প্রধান বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। ২০১৪ সালে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু বীনা ভোটে এমপি হন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET