, , ,

শিরোনামঃ-




ঝিকরগাছায় “বন্দুকযুদ্ধে” নিহত- ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ৩০ ২০১৮, ১৮:১৭ | 1059 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- যশোরের ঝিকরগাছায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী টোকন (৩০) নিহত হয়েছেন। শনিবার (৩০ জুন) ভোরে উপজলোর কায়েমকোলা বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান বলেন, শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী টোকনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ভোরে টোকনকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় গেলে টোকনের সহযোগী সন্ত্রাসীরা গুলি ও বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় মাথায় গুলিবিদ্ধ হয় টোকন। পরে তাকে যশোর ২৫০ শয্যা-বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, টোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ২৭টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET