২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঝিকরগাছায় সৎ মাকে খুন করে থানায় আত্মসমর্পণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০১৮, ১০:৩৭ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- যশোরের ঝিকরগাছায় সৎ মাকে কুপিয়ে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেছে আবু হুরায়রা মিম (১৭) নামে এক কিশোর। ঘটনাটি যশোরের ঝিকরগাছার কীর্ত্তিপুর গ্রামে। নিহত গৃহবধূর নাম আনোয়ারা বেগম (৪০)। দিনের পর দিন মায়ের কাছ থেকে নানাভাবে নির্যাতিত হচ্ছিল দুই ভাই। তাই এ হত্যার পথ বেছে নেয় কিশোর আবু হুরায়রা মিম (১৭)। পুলিশকে একথাই বলেছে সে। রোববার রাত ৭.৩০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মশিয়ার রহমানের (মশির) দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মা-ছেলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আনোয়ার বেগমের সৎ ছেলে উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রতিবেশীরা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসী জানিয়েছে, সৎ মা দীর্ঘদিন তাদের উপর নির্যাতন করে আসছিলো। তারই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটতে পারে। ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, কিশোর মিম তার সৎ মাকে কুপিয়ে হত্যার পর থানায় নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে। মিমের ভাষ্য-তারা দুই ভাই সৎমায়ের সঙ্গেই বসবাস করতো। সৎ মা আনোয়ারা বেগম তাদের দুভাইকে দিনের পর দিন অবর্ণনীয় নির্যাতন করে আসছিল। নির্যাতন সহ্য করতে না পেরে ক্ষুব্ধ হয়ে কুপিয়ে হত্যার পর থানায় এসেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET