ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক॥
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাসদের ৪৭তম প্রতষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি পুরাতন ডিসি কোর্ট মোড় ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর উপজেলা জাসদের সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় যুবজোটের সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার বাবু, ঝিনাইদহ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, শৈলকুপা উপজেলা জাসদের সভাপতি সরাফত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, ঝিনাইদহ সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, মহেশপুর উপজেলা জাসদের সভাপতি আব্দুল জলিল মিয়া, কোটচাদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পান্নু, ঝিনাইদহ জেলা জাসদের ছাত্রের সভাপতি বিদ্যূত হোসেন ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমূখ।









