, , ,

শিরোনামঃ-




ঝিনাইদহে মালবাহী রেল দুর্ঘটনার ১০ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২০, ২০:৫৩ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দীর্ঘ ১০ ঘন্টা পর ঝিনাইদহে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি ট্রেনের চালককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। রেলের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহণ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬ টার দিকে ইশ্বরদি থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৬ ঘন্টার উদ্ধার কাজ শেষে প্রধান লাইন মেরামত ও লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় খুলনা থেকে পার্বতীপুর গামী কেপি ২১ আর ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। উল্লেখ্য, সোমবার রাত দুইটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ট্রেন স্টেশনে ২ টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনসহ ৫ টি ওয়াগন লাইনচ্যুত হয়। যে কারণে বন্ধ ছিল খুলনা থেকে সারা দেশের ট্রেন চলাচল। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকিসহ রেলের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET