৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে ৫৪ টি অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ




ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে ৫৪ টি অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ১৫ ২০২১, ০০:৫৭ | 1130 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করেনা আক্রান্ত রুগীদের জন্য ফেনী জেলার  সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার মাঝে ট্রাই ফাউন্ডেশনের সৌজন্যে ৫৪ টি অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ছাগলনাইয়া ফাউন্ডেশন ও ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে বুধবার (১৪ জুলাই) বিকেলে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছাগলনাইয়া ফাউন্ডেশনের সভাপতি সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাই ফাউন্ডেশনের প্রতিনিধি সাইদুল হক ভূঁইয়া ফারুক, পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার, চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি। ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য জিশান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক মোর্শেদ হোসেন,
পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আলী হোসেন মনির। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মনির আহাম্মদ মজুমদার, সাবেক ইউপি মেম্বার এরশাদ উল্লাহ, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য নুর হোসেন মজুমদার, সভাপতি জিয়াউল হক বাবলু প্রমুখ।
অনিষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী বলেন, ফেনীতে দিন দিন করোনা আক্রান্ত রুগীর সংখ্যা বাড়ছে। অবাধে ঘুরাঘুরি ও স্বাস্থ্যবিধি না মানাতে বাড়ছে করোনার ভয়াবহতা। তিনি বলেন, যাদের ঘরের একজন করোনা রুগী হাসপাতালে ভর্তি রয়েছে তারা দেখেছেন ফেনী সদর হাসপাতালের অবস্থা কারবালার ময়দানে রুপ নিয়েছে। আজ বুধবারও ১১৬ জন করেনা রুগীর মুখে অক্সিজেন সিলিন্ডার লাগানো রয়েছে। দিন দিন ফেনী সদর হাসপাতালে করোনা রুগী বাড়ছে উল্লেখ্য করে তিনি বলেন, আমরা সেবা দিতে প্রস্তুত এবং  প্রয়োজনে ফেনী সদর হাসপাতালের ২৫০ শয্যাকে করোনা ইউনিয়নে রুপান্ত করব। তিনি আরো বলেন, করোনা একটি ভাইরাস। স্বাস্থ্যবিধি মেনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে করোনা সংক্রমন কমবে উল্লেখ করে তিনি বলেন, যাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিবে তারা অবশ্যই নমুনা দিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET