নুরে আলম শাহ, ঠাকুরগাঁও :আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু দীর্ঘ দিন হার্ট ও লিভার রোগে উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন । তিনি ঠাকুরগাঁয়ের প্রথম গভর্নর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আলহাজ্ব ফজলুল করিম এমপির দ্বিতীয় সন্তান। এ্যাড.মকবুল হোসেন বাবু ঠাকুরগাঁয়ের জন মানুষের নেতা ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের একজন বলিষ্ঠ কন্ঠস্বর ও সংগঠক ছিলেন ।লিভার অপারেশনের পর থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউ তে ছিলেন।আজ রাতে মকবুল হোসেন বাবুকে সিঙ্গাপুর থেকে ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে । এ বিষয়ে সহ-সম্পাদক,অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটি ,বাংলাদেশ আওয়ামী লীগের রাজিউর রেজা খোকন চৌধুরী বলেন,সিঙ্গাপুর থেকে ঢাকায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হবে।তার পরিবার সকলের কাছে মকবুল হোসেন বাবুর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ।









