, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা




ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ১৪ ২০১৯, ২১:৪৬ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নের ১৪ মে মঙ্গলবার  উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

১৩ নং গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম (রেদ) শাহ্ এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় সম্ভব্য বাজেট পাঠ করে শুনান ১৩ গড়েয়া ইউনিয়ন পরিষদের সচিব সুবীর চন্দ্র  সেন।

২০১৯-২০২০ অর্থ বছরে সম্ভব্য রাজস্ব আয় ধরা হয়েছে ২৪,৪৪,৭০০ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪,৪৪,৭০০ টাকা।উন্নয়ন  আয় ধরা হয়েছে ৪৭,৭০, ০০০ টাকা ও  উন্নয়ন ব্যয় ৪৭,৭০,০০০ টাকা। সর্ব মোট আয় ৭২,১৪,৭০০ টাকা সর্বমোট ব্যয় ৭২,১৪,৭০০ টাকা।

উন্মু্ক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন  গোলাম নূর ইসলাম ইএস ডিও প্রেমদীপ কমিউনিটি ফেসিলিটেটর ও ইএস ডিও সাউথ  এশিয়া ওয়াশরেজাল্ট প্রকল্প ২ এর ইউ এফ গীতা রানী,সমাজ সেবক হাফিজুল ইসলাম শাহ্, ৫নং ওয়াড ইউপি সদস্য আঃ আজিজ ইসলাম, বিধু ভূষণ  রায়,আলহাজ্ব মোজাম্মেল হক,সমাজ সেবক জুলফিকার আলী, ৪নং ওয়াড ইউপি সদস্য বেলাল হোসেন রেনু, মহিলা ইউপি সদস্য আশালতা মহন্ত ও তুলি বেগম,ইউপি সদস্য জয়নাল আবেদিন,ও আঃ মজিদ।

উন্মুক্ত বাজেট সভায় গড়েয়া ইউনিয়নের  সমাজসেবক,শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি বর্গ, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET