, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় পাটি লাঙ্গলে ভোট চাইলেন নায়ক সোহেল রানা




ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় পাটি লাঙ্গলে ভোট চাইলেন নায়ক সোহেল রানা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০১৮, ২২:২৫ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গৌতম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের পক্ষে ভোট চেয়েছেন চিত্রনায়ক সোহেল রানা।
বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে জাতীয় পার্টির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পল্লী বন্ধু এরশাদ আপনাদের হৃদয়ের একজন মানুষ। তাঁর মনোনীত প্রার্থী এই আসনের রুপকার সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আবারো উন্নয়নের মাইল ফলক তৈরী করার সুযোগ করে দিবেন, আপনাদের কাছে এই আশা করছি।
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট এরশাদ রাষ্ট্রপতি থাকা কালিন সময়ে আপনাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। তারই ধারা বাহিকতায় হাফিজ ভাই আপনাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। তার অনেক অসমাপ্ত কাজ বাকি আছে সেগুলো সমাপ্ত করার সুযোগ আপনাদেরকেই তৈরী করে দিতে হবে। আপনাদের ভালবাসার ছোয়ায় আমি মুগ্ধ। মনে হয় আমি বার বার আপনাদের কাছে ছুটে আসি এবং আসব।
এ সময় সাবেক এমপি হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী চৈৗধুরী স্বপন, জেলা উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET