, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • ঠিকাদারের অবহেলায় সড়ক ও বসত ঘর পুকুরে সরকারী কাজ করছি কার কি ক্ষতি হবে আমার দেখার বিষয় না




ঠিকাদারের অবহেলায় সড়ক ও বসত ঘর পুকুরে সরকারী কাজ করছি কার কি ক্ষতি হবে আমার দেখার বিষয় না

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২০, ২১:৩০ | 1079 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে ঠিকাদারের অবহেলায় সড়ক, সেমি পাকা বসত ঘর ও ব্যক্তিগত গার্ড ওয়াল বৃহস্পতিবার পুকুরে ভেঙ্গে পড়েছে। উপজেলার ছুপুয়া-লক্ষীপদুয়া সড়কের ছুপুয়া দক্ষিণ পাড়ায় একটি পুকুরে গার্ড ওয়াল নির্মাণ করতে বাধা উপেক্ষা করে দুটি বড় মোটর লাগিয়ে পানি সেচ করায় প্রবাসী হাফেজ মীর হোসেনের সেমিপাকা বসত ঘর ও সড়ক পুকুরে ভেঙ্গে পড়ে যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবার গার্ড ওয়াল নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী অলি আহম্মেদের সাথে যোগাযোগ করলে সে বলে সরকারী রাস্তায় গার্ড ওয়াল করছি কার কি ক্ষতি হবে তা আমার দেখার বিষয় নয়।
সরেজমিনে জানা যায়, উপজেলার ছুপুয়া বাজার থেকে লক্ষীপদুয়া পর্যন্ত এলজিইডি’র অধিনে পাকা সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় সড়কের পাশে পুকুরের গার্ড ওয়াল নির্মাণ কাজ শুরু করা হয়। ছুপুয়া দক্ষিণ পাড়া হাফেজ মীর হোসেনের বাড়ী সংলগ্ন পুকুরে গার্ড ওয়াল নির্মাণের জন্য গত ৪দিন যাবৎ ২টি বৈদ্যুতিক মোটর বসিয়ে পানি সেচ করে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান। যার ফলে সড়ক, হাফেজ মীর হোসেনের সেমি পাকা বসত ঘরটির দুই তৃতীয়াংশ ও তার ব্যক্তিগত গার্ড ওয়াল পুকুরে ভেঙ্গে পড়ে যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগের আলোকে স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা সহকারী প্রকৌশলী আশ্রাফুল ইসলাম বিদ্যুৎ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্থ হাফেজ মীর হোসেনের ভাই আলী হোসেন বলেন, আমরা পুকুরে পানি সেচের শুরু থেকে ঠিকাদারের লোকদের বর্ষা মৌসুমে এক সাথে বড় দু’টি মোটর লাগিয়ে পানি সেচ করতে নিষেধ করি। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করে দ্রুত পানি সেচ চালিয়ে যাওয়ায় হঠাৎ পুকুরের পানি কমার কারনে আমার ভাইয়ের মাথা গোজার ঠাঁই পুকুরে বিলিন হয়ে গেছে। আমি অলি আহম্মেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সে বলে সরকারী কাজ করছি কার কি ক্ষতি হবে তা আমার দেখার বিষয় নয়। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ক্ষতিপূরণ দাবী করছি।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা ট্রের্ডাসের স্বত্ত্বাধীকারী অলি আহম্মেদের সাথে যোগাযোগ করলে সে ওই সড়কে কাজ করছে না বলে জানান। কিন্তু উপজেলা সহকারী প্রকৌশলী আশ্রাফুল ইসলাম বিদ্যুৎ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন অলি আহম্মেদই ওই সড়কে কাজ করছেন।
উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, সেমিপাকা ঘরটি প্লান অনুযায়ী নির্মাণ না করায় এবং পুকুরের সাথে ঘরটি নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET