১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ডুমুরিয়ায় ট্যাংকলরি ও মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে নিহত-৩।




ডুমুরিয়ায় ট্যাংকলরি ও মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে নিহত-৩।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ১৮ ২০২৫, ০৩:৩৪ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় ট্যাংকলরি ও মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ৪জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সন্নিকটে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত ২জন ও আহতরা সবাই ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন শিক্ষক বলে জানা যায়। তারা বকেয়া বেতন আদায়ের দাবিতে আন্দোলনে যোগ দিতে খুলনা যাচ্ছিলেন বলে জানা গেছে। জানা যায়, খুলনার উপকূলীয় উপজেলা কয়রা থেকে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন ৬জন শিক্ষক একটি মাহেন্দ্র (থ-১১-০১৭৫) রিজার্ভ করে খুলনার ইসলামিক ফাউন্ডেশনের একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন। মাহেন্দ্রটি ডুমুরিয়া উপজেলাধীন গোলনা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর একটি জ্বালানী তেল বাহী ট্যাংকলরি (যশোর-ঢ-৪১-০০০৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লরির চাপায় মাহেন্দ্রটি সড়কে দুমড়ে মুচড়ে যায়। এসময় মাহেন্দ্র চালক কয়রার ভান্ডারপোল গ্রামের আলী হোসেনের ছেলে রফিকুল ইসলাম গাজী (৫০), ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কয়রা উপজেলার কুশোডাঙ্গা গ্রামের নুর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ (৪০) এবং চৌকুনি গ্রামের মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা (৪০) ঘটনাস্থলে নিহত হন। এছাড়া মইনুল ইসলাম গাজী, ইউনুচ মোড়লসহ ৪জন শিক্ষক গুরুতর আহত হয়েছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, ৬জন যাত্রী নিয়ে মাহেন্দ্রটি কয়রা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। নিয়ন্ত্রণহীন তেলবাহি ট্যাংক লরির চাপায় মাহেন্দ্র চালকসহ ৩জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘাতক লরি ও মাহেন্দ্রটি খর্ণিয়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET