১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২৪, ২২:৩৭ | 762 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় প্রাইভেটকারের আফতাব হোসেন গোলদার নামে ধাক্কায় ৮৫ বছরের এক বৃদ্ধ মারা গেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। সে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের মৃত মনির উদ্দীন গোলদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চুকনগর খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বরাতিয়া জামে মসজিদ হতে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার জন্য সড়ক পার হচ্ছিলেন। এসময় চুকনগর এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতি সম্পন্ন প্রাইভেটকার তাকে স্বজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মহাসড়কের উপর ছিটকে পড়লে মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে ও একটি পা ভেঙে যায়। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার জোহরের নামাজ বাদ মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET