, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় যুব দিবস পালন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৩, ১৭:৫৬ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘স্মার্ট যুব , সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ’এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা , আলোচনা সভা , যুব ঋণের চেক , সনদ ও ভাতা বিতরণ এবং টেকাব ২য় পর্যায় কারিগরি সহায়তা প্রকল্পের ২ মাস মেয়াদী বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তারদ শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস , সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান , মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET