খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ আহমেদ এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের শাস্তি ও বিচারের দাবিতে এক মানব বন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ডুমুরিয়া বাজার বাসস্ট্যান্ড চত্ত্বরে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাইদ সরদার। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু বক্কার খান, জিএম ফারুক হোসেন, মোল্লা সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, গোপাল চন্দ্র দে, গাজী হুমায়ুন কবির বুলু, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ, মেহেদী হাসান বিপ্লব, শেখ ইকবাল হোসেন, সরদার মাসুদ রানা, অরিন্দম মল্লিক, রেজওয়ান হোসেন মোল্লা, মাষ্টার শহিদুল ইসলাম, গাজী আব্দুস সালাম, খান হাফিজুর রহমান, গাজী আব্দুল হক, রবিউল ইসলাম আন্টু, কাজী মেহেদী হাসান রাজা, গাজী সোহেল আহমেদ লিটন, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, সরদার রাসেল প্রমুখ। এদিকে মানব বন্ধনে আসা গুটুদিয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক জয়দেব মন্ডল মানব বন্ধন চলাকালীন সময় হৃদ রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।
Please follow and like us:









