, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ডুমুরিয়ায় কৃষকলীগের সম্মেলনে নারায়ন চন্দ্র চন্দ এমপি




ডুমুরিয়ায় কৃষকলীগের সম্মেলনে নারায়ন চন্দ্র চন্দ এমপি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২২, ২২:৪১ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন,বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে।পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার এদেশের কৃষক ও খেটে খাওয়া মানুষের জন‍্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।কৃষক ও মাটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।তা না হলে দেশকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব নয়।এজন্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি সোমবার বিকালে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিললনায়তনে ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা কৃষকলীগের আহবায়ক অধ‍্যক্ষ (ভারপ্রাপ্ত)আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস‍্য সচিব অরিন্দম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন  উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি  অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক  সম্পাদক অধ‍্যাপক নাজমুল ইসলাম পানু,কেন্দ্রিয় কৃষক লীগ নেতা মোসাঃ হালিমা বেগম,নুরুল ইসলাম বাদশা।প্রধান বক্তা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক  মানিকুজ্জামান অশোক,বিশেষ বক্তা জেলা কৃষকলীগ নেতা খান খোরশেদ আলম,আমন্ত্রিত অতিথি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল,মোস্তফা কামাল খোকন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামীলীগ নেতা  বীর মুক্তিযোদ্ধা মোকলেচুর রহমান বাবলু,জেলা আওয়ামীলীগের তথ‍্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অজয় সরকার।বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাঃ জিএম ফারুক হোসেন,কাজী আলমগীর হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,মোল্ল‍্যা জাহিদুল ইসলাম,ছাত্র নেতা শেখ মাসুদ রানা প্রমুখ। এরপর দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাঃ আশরাফুজ্জামান বাবুল। সভা শেষে অরিন্দম মল্লিককে সভাপতি ও শেখ জাহাবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET