১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রীর অবস্থা আশংকাজনক। 




ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রীর অবস্থা আশংকাজনক। 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২২, ১৪:০০ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় শ্বশুর বাড়ি যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় হিরন হোসেন (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী মাহিমা সুলতানা (২২) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলাধীন মিকশিমিল গ্রামের ঋষি বাড়ির মোড় শাহাপুর -চুকনগর সড়কে( গ্রাম্য সড়ক) এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিরন হোসেন ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মিকশিমিল গ্রামের ঋষি বাড়ির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী হিরন হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যবরত চিকিৎসক হিরনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের পিছনে বসে থাকা তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেখ কনি মিয়া জানায়, সড়ক দুর্ঘটনায় হিরন হোসেন নামে এক ব্যক্তি মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET