, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ড.জান্নাত আরা হেনরী’র সমর্থনে নৌকার প্রচারণা মিছিলে জনতার ঢল




ড.জান্নাত আরা হেনরী’র সমর্থনে নৌকার প্রচারণা মিছিলে জনতার ঢল

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৪, ১৭:০৯ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. জান্নাত আরা হেনরী’র সমর্থনে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহর জুড়ে আনন্দ মূখর পরিবেশে শেষ নির্বাচনী প্রচার মিছিলে জনতার ঢল দেখা দিয়েছে।

বৃহস্প‌তিবার ৪ জানুয়ারী সকালে ভিক্টোরিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে নির্বাচনী সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিছিলটি জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ড. জান্নাত আরা হেনরী। পরে ভিক্টোরিয়া স্কুলে সংক্ষিপ্ত আলোচনা শেষে ক‌রে নির্বাচনী মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু, শামসুজ্জামান আলো, সহ জেলা আওয়ামী লীগ সদর উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন ক‌রেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET