, , ,

শিরোনামঃ-




তাড়াশে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২৩, ১৮:৫৪ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আল আরাফ সাদ নামের ১বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে এই উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। আজ সোমবার ২৮ আগস্ট দুপুরে ঢাকা শিশু হাসপাতালে শিশু আল আরাফ সাদের মৃত্যু হয়, বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক। আল আরাফ তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের হারিসোনা গ্রামের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু সাদের গত কয়েকদিন যাবত প্রচন্ড জ্বর শরীর ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি না হলে তাকে শেরপুর হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে পরীক্ষায় ডেঙ্গু সনাক্ত হলে, বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে, আজ উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET