সিরাজগঞ্জের তাড়াশে তামাক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জীবন জীবনের জন্য, পরিবার ও সমাজের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন, দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানি বেপরোয়া, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বেসরকারি সংস্থা পরিবর্তন এর আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম জাকারিয়া, তাড়াশ পৌরসভার নারী কাউন্সিলর রোখসানা রুপা। তামাক বিরোধী প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন এর পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, তিনি লিখিত বক্তব্য বলেন,বাংলাদেশে ৩ কোটির বেশি মানুষ তামাক ব্যবহার করে। তামাক ব্যবহার করার ফলে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এই তিন অসংক্রামক রোগে বেশি আক্রান্ত হয়। তামাক ব্যবহারের ফলে প্রতি বছর ১ লাখ ৬ হাজার মানুষ মারা যায়। এ কারনে সরকার তামাক ত্যাগ করতে জনসচেতনতা সৃষ্টি সহ ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহন করেছে।









