, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে পারিবারিক কলহে পৃথক ঘটনায় ২ যুবকের আত্মহত্যা




তাড়াশে পারিবারিক কলহে পৃথক ঘটনায় ২ যুবকের আত্মহত্যা

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৩, ১৮:০২ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে গত ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় পারিবারিক কলহের জেরে দুই যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার উপজেলার ভিকমপুর ও নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে। উভয় ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে রবিউল করিম (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই যুবক গত আগস্ট মাসে বিয়ে করেন আর বিয়ের পর শারীরীক অক্ষমতার কারণে স্বামী-স্ত্রীতে টানাপোড়েনের সৃষ্টি হয়। পরে রাগ-অভিমানে ওই যুবক আত্মহত্যা করেন।
অপর দিকে একই দিন ভোর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের মরহুম শফিকুল মুন্সীর ছেলে সবুজ মুন্সীর (২০) সাথে তার স্ত্রীর পারিবারিক কহল বাধে। তারা ওই রাতে ঝগড়া করে ঘুমিয়ে যায়। পরে শেষ রাতের দিকে স্ত্রীর ওপর অভিমান করে সবুজ মুন্সী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয় দু’টির সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET