, , ,

শিরোনামঃ-




তাড়াশে বিবাদমান জমিতে সেচ দেয়া নিয়ে সংঘর্ষ আহত ৫

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২৪, ১৮:৩৪ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে বিবাদমান জমিতে সেচ দেওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার ৩রা জানুয়ারি সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামের জমির মাঠের মধ্যে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সেরাজপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন এর ছেলে আশরাফ আলী (৪০)র সাথে একই গ্রামের মাহমুদুল হকের ছেলে শহিদুল ইসলাম লেবু (৫)র সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার সূত্রপাত ঘটে শহিদুল ইসলাম লেবু বিবাদমান ওই জমির মধ্যে স্থাপিত শ্যালো চালিত বরিং থেকে সেচ দিতে গেলে ভুক্তভোগী আশরাফ আলী (৪২)তাকে সেচ দিতে বাধা দিলে তাদের মধ্যে বাগ বিতন্ডার ঘটনা ঘটে, এক পর্যায়ে শহিদুল ইসলাম লেবু ও ঘটনাস্থলে থাকা তার দুই ছেলে শাকিল আহমেদ (২২) ও বুলবুল আহমেদ (২০) মাটি কাটা কোদাল ও লাঠি দিয়ে আশরাফ কে উপর্যপুরি আঘাত করলে সে লুটিয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আশরাফ আলীর স্ত্রী আফরোজা (৩৫) ও দুই ভাই মোক্তার হোসেন (৪৪) এবং মান্নান (৫০) আহত আশরাফ কে উদ্ধার করতে গেলে তাদেরকেও বেধড়ক পিটিয়ে আহত করে। পরের স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন। তাড়াশ ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল হাসান জানান, আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে,পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তাড়াশ থানার তদন্ত ওসি নুরে আলম বলেন, আহত অবস্থায় থানায় আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা গ্রহনের পরামর্শ দেয়া হয়েছে এবং পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET