শেখ আব্দুল মজিদ, চুকনগর প্রতিনিধিঃ- জাতপুর ক্যাম্পের পুলিশের বিশেষ অভিযানে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জামায়াতের রোকন সহ জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গতকাল তালা থানার তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জাতপুর ক্যাম্পের ইনচার্জ হেকমত আলী ও এ,এস,আই কায়সারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে তেঁতুলিয়া ইউনিয়নের জামাতের রোকন মোঃ মোস্তাফিজুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়নের জামাতের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর গাজী, ৫নং ওয়ার্ডের জামাতের সভাপতি মোঃ আরকান আলী মোড়ল, ৬নং ওয়ার্ডের সভাপতি আক্কাজ আলী মোড়ল, শিবিরের সদস্য জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।









