, , ,

শিরোনামঃ-




তাহিরপুরে নার্স সহ আরও ৩ জন করোনা শনাক্ত তাহিরপুর

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২১ ২০২০, ২১:০৯ | 1020 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাসে সিনিয়র এক নার্সসহ আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। গত ১৭ তারিখ নমুনা সংগ্রহ করে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পাঠানো হলে আজ বৃহস্পতিবার তাদের ফলাফল পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় বুধবার (২০ মে) পর্যন্ত ১২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর গত ৫ মে ৬ জন, ১৩ মে ৩ জন এবং আজ ২১ মে আরও ৩জনের ফলাফল পজিটিভ আসে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত একজন উপজেলার বাদাঘাট (উ.) ইউনিয়নের এবং ২ জন তাহিরপুর সদরের বাসিন্দা। আবহাওয়া অনুকূলে না থাকায় নতুন করে আক্রান্তদের মোবাইল ফোনে যোগাযোগ করে সকলকে লকডাউনে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এদিকে বৃস্পতিবার হবিগঞ্জের নতুন আরও ২১ ও তাহিরপুরের তিনজন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫০৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২২৬ জন, সুনামগঞ্জে ৮৫, হবিগঞ্জে ১৫২ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন। এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫০, হবিগঞ্জে ৫৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ জন। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET