১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তাহিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২১, ১৫:১৫ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আব্দুর রহমান (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় চালকসহ আহত হয়েছেন আরও ৫ জন।
নিহত বৃদ্ধ উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামের মৃত আনসর আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার(১৮ মার্চ) রাতে বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে অন্যান্য শ্রমিকদের সাথে বৃদ্ধ আব্দুর রহমানও বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি মাহারাম-কড়ইগড়া সড়কের কালভার্টের সামনে আসলে আকস্মিক উল্টে গিয়ে যাত্রীসহ খাদে পড়ে যায়।
এসময় অন্যান্য যাত্রীরা খাদেপড়া অটোরিকশার নিচে চাপা পড়া অবস্থা থেকে উঠতে সক্ষম হলেও বৃদ্ধ আব্দুর রহমান অটোরিকশার নিচেই অনেকসময় ধরে চাপা পড়ে থাকেন। পরে চালকসহ আহত যাত্রীরা বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসার পথে তিনি মারা যান।
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা উল্টে খাদে পড়ে বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET