, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • তাহেরপুরে ল্যাকটেটিং মাদার সহায়তায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত




তাহেরপুরে ল্যাকটেটিং মাদার সহায়তায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২০, ১৯:২৬ | 1001 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ল্যাকটেটিং মাদার সহায়তায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ডিসেম্বর) সকালে তাহেরপুর পৌর আ’লীগের দলীয় কার্যালয়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিস। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুুদুর রহমান,তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, তাহেরপুর সাব-সেন্টারের মেডিকেল অফিসার ডা. মার্জিয়া আহসান প্রমুখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন তাহেরপুর পৌর যুবলীগ নেতা আসাদুল ইসলাম। উল্লেখ, ল্যাকটেটিং মাদার সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০০ জন মা ও শিশুকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ক্যাম্প শেষে মা ও শিশুর মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET