“ত্যাগী কবি কাজী নজরুল ইসলাম”
নজরুল বিদ্রোহী কবি,তীক্ষ্ম নয়ন,
নভোমন্ডলে কাব্য,উজ্জ্বল হুতাশন,
নজির প্রকাশিত, প্রক্ষ্যাতি চিরন্তন,
নলিন সদৃশ, মহাকাশে নিকেতন,
নগর আলোকিত,প্রকম্পিত গহন,
নগ সমান কষ্ট ছিল, তাঁর জীবন,
নরের প্রতি শ্রদ্ধা, তিনি উদাহরণ
নন্দন পিতার বন্ধন, দুঃখ মিলন।
নক্ষত্র আকাশে প্রখর,তিনি গগণ,
নর প্রত্যক্ষ করেছে, সৃষ্টির কানুন,
নজর ছিল উত্তম, স্বাচ্ছন্দ্য পবন,
নরম দেহে, বাস্তব করেছে স্বপন,
নবিন বিমোহিত, অন্তস্তলে স্মরণ,
নবজাতক দেখে, মহত্ত্বের মরণ।
“চতুর্দশ পদি কবিতা”
লেখক: মোঃ আদিল মাহমুদ।
Please follow and like us:







