দক্ষিণ সুনামগঞ্জে করোনায় আক্রান্ত আরো দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়। শনিবার (৯ মে) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন। এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনা মুক্ত দুইজন হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের মিজানুর রহমান ও টাইলা গ্রামের হাফিজা বেগম।
দক্ষিণ সুনামগঞ্জের মিজানুর রহমান টাঙ্গাইলে কাজ করতেন। বাড়ীতে ফেরায় গত ২৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের বাসিন্দা।
গত ২২ এপ্রিল এক আত্মীয় রোগীকে নিয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার টাইলা গ্রামের হাফিজা বেগম। সেখানে তিনি তার নমুনা দিয়েছিলেন।
Please follow and like us:









