, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • দলের দুঃসময়কে অতিক্রম করে আন্দোলন-সংগ্রাম ও ব্যালটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে




দলের দুঃসময়কে অতিক্রম করে আন্দোলন-সংগ্রাম ও ব্যালটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুন ১৭ ২০১৯, ১৭:১৬ | 1169 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জহিরুল ইসলাম জীবন,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দলের দুঃসময়কে অতিক্রম করে আন্দোলন-সংগ্রাম ও ব্যালটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করে ১৬ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে না পারলে দেশের ৮৫% কৃষকের নায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না। রবিরার সকাল ১১টার সময় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা বিএনপি যৌথ কর্মী সভায় এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরো বলেন বর্তমান ফ্যাসিষ্ট সরকার জনগণকে জিম্মি করে বিভিন্ন অফিস, আদালত ও প্রশাসনকে ব্যবহার করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের জন্য যে নেত্রী দীর্ঘ ৯ বৎসর আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন আজ তাকেই মিথ্যা মামলার মাধ্যমে ১৫ মাস ধরে জেলের ভিতরে বন্দি করে রেখেছে। গণতন্ত্রে নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও দেশে ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদ ও দখলদার অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপক্ষ সরকারের অধিনে একটি সুষ্ঠ ও সবার গ্রহণযোগ্য নির্বাচন আদায়ে বাদ্ধ্য করতে হবে। তাহলেই এদেশে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগনের অধিকার ফিরিয়ে আসবে।
হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে যৌথ কর্মী সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি তৈয়মুর রহমান, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আনোরুল হক, হরিপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাঈল হোসেন, জেলা বিএনপি’র সদস্য ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজুয়ানুল হক বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস, উপজেলা যুবদলের সভাপতি মোতালেফ হোসেন, মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ হাসান প্রমূখ। যৌথ কর্মী সভাটি উপস্থাপন করেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET