, , ,

শিরোনামঃ-




দাগনভূঞায় উপসর্গ ছাড়াই একদিনে দুইজনের দেহে করোনা শনাক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২০, ১৩:৫৩ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর দাগনভূঞা উপজেলায় আরো একজনের দোহে করোনা শনাক্ত করা হয়েছে। তিনি উপজেলা পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা। তার বাড়ি চট্টগ্রামের আকবর শাহ থানার পাহাড়তলি রেলওয়ে হাউজিং সোসাইটি।

দাগনভূঞায় একদিনেই দুইজনের দেহে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। অপরজন উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুরে ঢাকা ফেরত নারীর গৃহপরিচারিকা।

দাগনভূঞায় শনাক্ত করা দুজনের কারোই মধ্যে করোনার কোন লক্ষণ ছিলো না বলে  স্বাস্থ্য বিভাগের সূত্র জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২১এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত এই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি পাঠানো হহয়। আজ বুধবার রাতে সেখান থেকে প্রেরিত প্রতিবেদনে করোনা পজেটিভ শনাক্ত হয়। এনিয়ে উপজেলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২ জন সহ জেলায় ৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে দাগনভূঞায় দুইজন, সোনাগাজীতে একজন ও ছাগলনাইয়ায় একজন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, ওই কর্মকর্তা পৌর শহরের বাসায় ব্যাচেলর থাকেন। বৃহস্পতিবার উধ্বর্তন কর্তপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীততে চিকিৎসারর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, উপজেলার জায়লস্কর ইউনিয়নের আলমপুরে এক নারীর দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তিনি ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। গ্রামে আসলে গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হলে বুধবার বিকালে তার করোনা প্রজেটিভ বলে জানা যায়।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হোসেন ফেনীর সময় কে জানান, আক্রান্ত ব্যক্তির অসুস্থতা ছিল বলে তার জানা নেই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET