, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • দিনাজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরন সম্পন্ন




দিনাজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরন সম্পন্ন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২২, ০১:০৯ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১১ সেপ্টেম্বর রোববার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনি ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক ও উপজেলা মাধ্যমিক্ষক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার নির্মল কুমার রায়, দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাতলুবুল মামুনসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রধানগণ। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলার বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এ ছাড়া মেয়েদের ফুটবলে রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে ৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ছেলেদের ফুটবলে ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজেকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রানীগঞ্জ এহিয়া স্কুল এন্ড কলেজ। খেলা পরিচালনা করেন ওবায়দুর রহমান, মোতাহারুল ইসলাম, মোশারফ হোসেন।
প্রধান অতিথি মর্তুজা আল মুঈদ বলেন, নতুন প্রজন্মকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় পারে মাদকের হাতছানি থেকে রক্ষা করতে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET