, , ,

শিরোনামঃ-




দীর্ঘ দিন বন্ধ থাকার পর খুলনা-বেনাপোল ট্রেন চালু

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২০, ১৭:৪৭ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোটা দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘ ৫ মাস ১০ দিন বন্ধ থাকার পর আজ(৫সেপ্টেম্বর) শনিবার পুনরায় চালু হয়েছে খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনটি।

 

দীর্ঘদিন লকডাউনে থাকার পর সীমিত আকারে বেনাপোল-ঢাকা, খুলনা-চিলাহাঁটি, খুলনা-রাজশাহী ও খুলনা-ঢাকার মধ্যে ট্রেন চলাচল শুরু হয়। গত ২৪ মার্চ থেকে বন্ধ হয়ে যায় বেতনা এক্সপ্রেস ট্রেনটি। পরবর্তীতে সারা দেশে লোকাল ট্রেন গুলো পূনরায় চালানোর নিদ্ধান্ত নেয় সরকার। তারই পরিপেক্ষিতে শনিবার দুপুরে খুলনা স্টেশন থেকে ছেড়ে আসবে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি।

 

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,বেনাপোল- খুলনার মধ্যে বেতনা এক্সপ্রেসটি দিনে দুই বার চলাচল করতো। করোনা ভাইরাসের কারণে সীমিত আকারে ট্রেনটি একবার চলাচল করবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET