, , ,

শিরোনামঃ-




দুই সিদ্দিকীর লড়াছেন একই আসনে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৮, ১৮:৫৫ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনলাইন ডেস্কঃ- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লড়াই হবে দুই ভাইয়ের মধ্যে। এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

এর আগে বিতর্কের জেরে লতিফ সিদ্দিকী দল থেকে বহিষ্কার ও পদ ছাড়া হলে ২০১৭ সালের জানুয়ারিতে উপ-নির্বাচনে এ আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে মনোনয়নপত্র জমা দেন কাদের সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপির কারণে উচ্চ আদালত থেকে অযোগ্য ঘোষণা হন তিনি। এবারও একই কারণে তার মনোনয়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

তবে, এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাদের সিদ্দিকীর আরেক ভাই শামীম আল মনছুর আজাদ সিদ্দিকীও।

জানা গেছে, কোন কারণে যদি কাদের সিদ্দিকী নির্বাচনে অযোগ্য হন, তাহলে তার জায়গায় নির্বাচন করবেন তার আরেক ভাই মনছুর আজাদ সিদ্দিকী।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম টাঙ্গাইল-৪ (কালিহাতী) এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে ঐক্যফ্রন্টের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৮ আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত শওকত মোমেন শাহজাহানের নিকট পরাজিত হন।

আর, কালিহাতী আসন থেকে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য, ১৯৭৩, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হন লতিফ সিদ্দিকী।

ওই বছরই ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পবিত্র হজ, হযরত মুহাম্মদ (সা.), তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে মন্ত্রিসভা ও দলীয় পদ থেকে অপসারিত হন। সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী।

এরপর ২০১৭ সালের ৩১ জানুয়ারি তার আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি নির্বাচিত হন।

এদিকে, একই আসনে সিদ্দিকী পরিবারের দুই ভাইয়ের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি টাঙ্গাইলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET