৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দোহারে করোনায় ২ জনের মৃত্যু

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২১, ১৭:৩৩ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৭ জুলাই) মৃত্যু হয় তাদের। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে।
মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার দোহার এলাকার মোরশেদ বেপারী (১১০) ও সুতারপাড়া গ্রামের মো. আলী (৬৪)। মোরশেদ বেপারী উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারীর পিতা।
করোনা আক্রান্ত হওয়ায় নিয়ম মেনে দুইজনের লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা টিম।
উল্লেখ্য যে, দোহারে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৫ জুলাই পাঠানো ৯৫ জনের নমুনা থেকে ৪০ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৪২.১১ শতাংশ। এ নিয়ে দোহারে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৯৬ জনে। সুস্থ্য হয়েছে ৮৮৪ জন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET