ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পূর্বচর এলাকায় মোটরসাইকেল ও মাহিন্দ্রা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়। মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকার সময় নারিশা বাজারের দিকে আগত একটি মাহিন্দ্রা ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
আহত মোটরসাইকেল আরোহী দুইজনের বাড়ি মুকসুদপুর ইউনিয়নের মহামানিকা গ্রামে৷ তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। দুর্ঘটনায় স্বামীর অবস্থা আশঙ্কাজনক ও স্ত্রী গর্ভবতী ছিলো বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহোযোগিতায় আহতদের দোহার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
শাইনপুকুর তদন্ত কেন্দ্রের অফিসার ইন-চার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় মাহিন্দ্রা চালককে গাড়িসহ আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।









