, , ,

শিরোনামঃ-




ধানের শীষ পেতে দেবর-ভাবি মুখোমুখি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০১৮, ১৭:৫১ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনলাইন ডেস্কঃ- একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের তালিকা চূড়ান্ত করছে বৃহৎ রাজনৈতিক দলগুলো। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, তারা প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। এখন ২০-৩০টি আসন নিয়ে হিসাব-নিকাশ চলছে।

তবে গত কয়েক দিনে মনোনয়ন দৌড়ে দেশের বিভিন্ন নির্বাচনী আসনে দেখা গেছে ভিন্নধর্মী প্রতিদ্বন্দ্বিতা। যেখানে তারকার মুখোমুখি তারকা, চাচার বিপরীতে ভাতিজা এমনকি বাবার আসনে মনোনয়ন চাইছেন ছেলে।

এদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইছেন দেবর ও ভাবি।

আসনটি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। এই দুজন সম্পর্কে দেবর-ভাবি।

তবে ঋণখেলাপির অভিযোগ থাকায় গিয়ায় উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়ন নিয়ে বিএনপিতে সিদ্ধান্তগত টানাপোড়েন আছে। সেক্ষেত্রে তার ভাবি ফারহাত কাদের চৌধুরী মনোনয়ন পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET