, , ,

শিরোনামঃ-




ধুনটে আ.লীগ নেতার ইন্তেকাল

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০১৯, ১৯:০০ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে নুর মোহাম্মাদ নামে এক আওয়ামী লীগ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না… .. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। বুধবার ভোর ৬টা ১০ মিনিটে শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত. আফসার আলীর ছেলে। তিনি গোসাইবাড়ী ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লেিগর সভসভাপতি ছিলেন। তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন ও সমবেদনা প্রকাশ করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, গোসাইবাড়ী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম শফি, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ্য। বুধবার বাদ যোহর গোসাইবাড়ী ডিগ্রি কলেজ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET