, , ,

শিরোনামঃ-




ধুনটে কৃষককে কুপিয়ে হত্যা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ২০:২৯ | 1039 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে রঞ্জু মিয়া (৪২) নামের এক কৃষককে কুপিয়া হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রঞ্জু মিয়া ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রঞ্জু মিয়া একজন আদর্শ কৃষক। চলতি মৌসুমে বোরো ধান করার জন্য শুক্রবার রাতে বাড়ির দক্ষিন পার্শ্বে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন। রাত ১০টায় দুর্বৃত্তরা তার উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় তার চিৎকারে প্রতিবেশি ও স্বজনরা এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রঞ্জু মিয়া মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি হাসুয়া (দেশীয় অস্ত্র) উদ্ধার করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহত রঞ্জু মিয়ার প্রতিবেশী আলতা প্রামানিকের ছেলে ফিরোজ প্রামানিক (২৫) নামের এক যুবককে আটক করেছে।

নিহত রঞ্জু মিয়ার চাচা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোকবুল হোসেন জানান, রঞ্জু মিয়া একজন আদর্শ কৃষক। দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ফসলের চাষ করে আসছিল। বোরো ধান চাষের জন্য শুক্রবার রাতে নিজের জমি প্রস্তুত করছিল। এসময় তাকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে র্দূবৃত্তরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, রঞ্জু মিয়া নামের এক কৃষককে নিজের জমিতে চাষাবাদ করার সময় কুপিয়ে হত্যা করাছে দূর্বত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজ প্রামানিক নামের এক যুবককে আটক করেছে। পুলিশ হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করছে। তাছাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET