, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • ধুনটে নাংলু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ




ধুনটে নাংলু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ১৭:৩৫ | 1035 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নে নাংলু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কর্মহীন, গরীব ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নাংলু এম.কে.এম সিঃ ফাজিল মাদ্রাসা চত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়।

নাংলু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (ইসলামিক স্টাডিজ বিভাগ) জনাব ড. মাসুদ আলম এর সহযোগিতায় গ্রামের ১৬২ টি হত-দরিদ্র কর্মহীন, গরীব ও দুস্থ্য পরিবারের মাঝে সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক আরিফুর রহমান, নাংলু এম.কে.এম সিঃ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহফুজার রহমান, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের প্রভাষক হামিদুল ইসলাম,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শাহীন আলম।

উল্লেখ্য শিক্ষা- ঐক্য- শান্তি- প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে ২০০৯ সালে নাংলু ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতীক স্বেচ্ছাসেবীমূলক সংগঠন গড়ে তোলে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (ইসলামিক স্টাডিজ বিভাগ) জনাব ড. মাসুদ আলম এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছে নান্দিয়ারপাড়া রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রউফ। দেশের কনোরা মোকাবেলায় প্রবাসীসহ বিভিন্ন চাকুরীজিবী ও এলাকার বিশিষ্ঠজনদের সহযোগিতায় গত বৃহস্পতিবার ফাউন্ডেশনের আয়োজনে কর্মহীন, গরীব ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET