, , ,

শিরোনামঃ-




ধুনটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস পালিত

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৯:০৫ | 1028 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। “সময় এখন আমাদের সময় এখন বাংলাদেশের” এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার দুপুর ১২টায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আনন্দ শোভা যাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নিবার্হি অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET