বগুড়ার ধুনটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে এক র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। র্যালী শেষে ডাইম মার্কেটের সংগঠনটির ধুনট শাখার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ধুনট শাখার সাধারণ সম্পাদক হায়দার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের ধুনট শাখার সভাপতি শ্রী আশীষ কুমার। এসময় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ডা. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শ্রী উজ্জল কুমার সাহা, সমাজ কল্যান সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্য নির্বাহি সদস্য ডা. মোস্তাফিজুর রশিদ ও শ্রী গৌতম কুমার শ্যাম। এসময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।








