, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ধুনটে সড়ক দুর্ঘটনায় আহত স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু




ধুনটে সড়ক দুর্ঘটনায় আহত স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০১৯, ১৯:৪১ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় নিমগাছী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক তাইজুল ইসলাম (২৮) শনিবার ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত তাইজুল ইসলাম নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে।

স্থানীয় সৃত্রে জানা যায়, গত ২১/১০/২০১৯ ইং তারিখে তাইজুল ইসলাম ও তার ভাগিনা রুবেল মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে সোনাহাটা বাজারে যাচ্ছিলো। বগুড়া-সোনাহাটা সড়কের পথিমধ্যে নান্দিয়ারপাড়া এলাকায় জহুরুলের বাড়ীর সামনে একটি পাথর বোঝায় ট্রাককে ওভারটেক করতে যায় তাইজুল ইসলাম। ওভারটেক করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে মটর সাইকেলসহ তাইজুল ও তার ভাগিনা সড়কে পড়ে যায়। রুবেল অক্ষত থাকলেও স্থানীয়রা তাইজুলকে মুমুর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা চলাকালীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার্স (ইনচার্জ) ইসমাইল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত নিমগাছী পরিবার পরিকল্পনা পরির্দশক তাইজুল ইসলামের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় মামলা দয়েরের পর ট্রাক থানায় জব্দ রয়েছে আর চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET