ডুমুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলমের সাথে বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এক শুভেচ্ছা ও মতবিনিময়ে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম আশীষ মোমতাজ , সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ , সহ সভাপতি অরুন দেবনাথ , সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল , সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী , সুব্রত কুমার ফৌজদার , এস রফিকুল ইসলাম , জি এম ফিরোজ , মাহাবুবুল আলম , সেলিম আবেদ , গাজী আব্দুল কুদ্দুস , গাজী মাসুম , গাজী নাসিম প্রমূখ। ডুমুরিয়া উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে নবাগত ইউএনও’কে শুভেচ্ছা জানান।
Please follow and like us:









