২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটের শ্রীহাস্য বাজারে আগুন ॥ ১২ দোকান পুড়ে ছাঁই




নাঙ্গলকোটের শ্রীহাস্য বাজারে আগুন ॥ ১২ দোকান পুড়ে ছাঁই

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২১, ২২:১১ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য মোড়ের বাজারে শনিবার রাত পৌনে ৯টায় আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ধারণা করা হচ্ছে ব্যবসায়ী মাঈন উদ্দিনের মুদি দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে পাশ্ববর্তী লাকসাম থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মাওলানা শাহজাহানের ফার্মেসী, আব্দুল মান্নানের মুদি, কনফেকশনারী ও গ্যাস সিলেন্ডারের দোকান, তোফায়েল আহম্মেদের ইলেক্ট্রিক দোকান, জসিম উদ্দিনের মুদি ও গ্যাস সিলেন্ডার দোকান সহ অন্তত ১২টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। হাট বার থাকায় বাজারে শতশত মানুষের উপস্থিত ছিলো কিন্তু আগুনের লেলিহান শিখার কারণে কেউ দোকান গুলোর মালামাল উদ্ধারে সহযোগীতা করতে পারেনি। ফলে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET